ডক্টর সোহাগ হলো একজন অভিজ্ঞ টেলিমেডিসিন বিশেষজ্ঞ, যিনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে সরাসরি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে তার পূর্ববর্তী সার্ভিস সিস্টেমটি ছিল বেশ জটিল, অটোমেশনের অভাব ছিল এবং সামগ্রিকভাবে সেটি তেমন প্রফেশনাল মানের ছিল না—যার ফলে রোগী ও ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি সহজ ও স্মুথভাবে গ্রহণ করা কঠিন হয়ে উঠছিল।
এই সমস্যাটি লক্ষ্য করে আমরা ডক্টর সোহাগ এনির সাথে সরাসরি যোগাযোগ করি এবং তার টেলিমেডিসিন ব্যবসা ও সার্ভিসকে কীভাবে আরও সহজ, আধুনিক ও সম্পূর্ণ অটোমেটেড একটি সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা যায়—সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিষ্কার একটি আইডিয়া উপস্থাপন করি। আমরা তাকে দেখাই কীভাবে একটি মাত্র শক্তিশালী ওয়েবসাইটের মাধ্যমেই পুরো সার্ভিস ম্যানেজমেন্টকে স্মার্টলি পরিচালনা করা সম্ভব।
আমাদের প্রস্তাবে তিনি আগ্রহ প্রকাশ করেন। এরপর আমরা তাকে একাধিক আধুনিক ও প্রফেশনাল ডেমো ডিজাইন পাঠাই। ডেমোগুলো পর্যালোচনা করার পর তিনি একটি নির্দিষ্ট ডিজাইন পছন্দ করেন। সেই নির্বাচিত ডিজাইনের উপর ভিত্তি করে আমরা তার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ কাস্টমাইজড, ফুলি অটোমেটেড একটি টেলিমেডিসিন ওয়েবসাইট তৈরি করে দিই—যেখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এবং স্মুথ সার্ভিস ফ্লো নিশ্চিত করা হয়েছে।
চূড়ান্তভাবে ওয়েবসাইট ডেলিভারির পর ডক্টর সোহাগ আমাদের কাজ নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে ভবিষ্যতেও তিনি তার অন্যান্য ওয়েবসাইট ও বিভিন্ন প্রজেক্ট আমাদের মাধ্যমেই করাতে চান।
এটি আমাদের একটি সফল ও মূল্যবান ক্লায়েন্ট প্রজেক্টের সংক্ষিপ্ত বর্ণনা।
Important : আরেকটা বিষয় বলে রাখা ভালো। আমরা আমাদের পছন্দ মতো এই ওয়েবসাইট টা আরোও দুর্দান্ত ডিজাইন করেছিলাম, কিন্তু ক্লায়েন্টের কারণে, ক্লাইন্ট যেভাবে চাই আমরা সেই ভাবে তার পছন্দমত ডিজাইন করে দিয়েছি। আমরা সব সময় সবচেয়ে বেশি লক্ষ্য দেই , তাহলো আমরা ডায়নামিক ও modern ডিজাইনের ওয়েবসাইট তৈরি করি থাকি। তাই ওয়েবসাইট তৈরি করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। Whatsapp - +8801635915989